Web Analytics

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, দেশজুড়ে ১ লাখ ৪৬ হাজার মানুষ এতে অংশ নেন। তবে আয়োজকদের দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় আড়াই লাখ। শুধু প্যারিসেই অংশগ্রহণকারীর সংখ্যা ৪৬ হাজার থেকে ৭৫ হাজারের মধ্যে ছিল বলে জানানো হয়েছে।

বিক্ষোভকে কেন্দ্র করে সারা দেশে প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। লিয়ন শহরেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।

গত সেপ্টেম্বরে ফরাসি উচ্চবিদ্যালয়গুলোর দুরবস্থা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবের প্রতিবাদে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। পরে উচ্চ জীবনযাত্রার ব্যয়, নিম্ন মজুরি ও কর্মপরিবেশের অবনতিসহ বিভিন্ন দাবিতে তা বিস্তৃত হয়। আগামী এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিক্ষোভ রাজনৈতিক মাত্রা পেয়েছে। বামপন্থি নেতা জ্যঁ-লুক মেলেশঁ ভোক্তা ব্যয় বাড়ানো এবং সামাজিক ও পরিবেশগত উন্নয়নে আর্থিক সম্পদ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।