Web Analytics

লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকাজুড়ে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং আরও ৯৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব হামলা চলে। সবচেয়ে ভয়াবহ হামলা ঘটে হারুফ এলাকায়, যেখানে তিন নারীসহ নয়জন নিহত ও ১৪ জন আহত হন।

এ ছাড়া আল-দুয়েইরে এক শিশু ও এক নারীসহ ছয়জন, হাবুশে সাতজন এবং আরব সালিমে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বালবেকের কাছে তাল আবিয়াদ এলাকায়ও তিনজন প্রাণ হারান। আল-শারকিয়াহ, কফারসির, আল-কাত্রানি, নাবাতিয়েহ, দেইর আল-জাহরানি, কফার রুম্মান, কফার জাউজ, জেবশিত, কাকাইয়াত আল-জিসর, আদশিত, আল-রাইহান, আব্বা, আল-আব্বাসিয়া ও আইন বুরদাইসহ বিভিন্ন এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত লেবাননে মোট ৩,৯৮০ জন নিহত এবং ১২,০০১ জন আহত হয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।