Web Analytics

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়া এবং ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে তাণ্ডবের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। রোববার নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনটি ঘটনাগুলোকে জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, সম্পত্তির অধিকার ও আইনের শাসনের ওপর গুরুতর আঘাত বলেছে।

প্রকাশিত সংবাদ ও মামলার তথ্যসূত্রের বরাতে এইচআরএসএস জানায়, গভীর রাতে দুই শতাধিক মুখোশধারী দুর্বৃত্ত স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব চালায়। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি ও মারধর করে ওষুধ, সরকারি টিকা, টিকাদান রেজিস্টার, পরিবার পরিকল্পনা সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম লুট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি স্থায়ী ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়; ক্ষতি আনুমানিক দেড় কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

সংগঠনটি বলেছে, কেন্দ্রটি দীর্ঘদিন নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষ, নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান দিত। সিসিটিভি ফুটেজে পুলিশের উপস্থিতিতে ট্রাকে মালামাল তোলার দৃশ্যের কথা উল্লেখ করে তারা নিরপেক্ষ তদন্ত চেয়েছে। জড়িতদের গ্রেপ্তার, লুট হওয়া টিকা ও নথি উদ্ধার, কেন্দ্র পুনর্নির্মাণ এবং স্টুডিও হামলার বিচার দাবি করেছে এইচআরএসএস।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।