ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় চলতি সপ্তাহে নির্ধারিত সাক্ষ্য বাতিল করেছে জেরুজালেমের একটি আদালত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুর আইনজীবী “নিরাপত্তা ও কূটনৈতিক” কারণ দেখিয়ে সাক্ষ্য বাতিলের আবেদন করেন। ২০১৯ সাল থেকে তিনটি দুর্নীতির অভিযোগে চলমান এই মামলাটি বর্তমানে নেতানিয়াহুর জেরা পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও একাধিকবার তার আদালতে হাজিরা স্থগিত করা হয়েছে। গাজা, লেবানন ও ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা এবং সংঘাতের ঘটনাকে কারণ দেখিয়ে এসব বিলম্ব ঘটানো হয়েছে।
সর্বশেষ এই সিদ্ধান্ত বিচার প্রক্রিয়ায় আরও বিলম্ব যোগ করবে বলে মনে করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।