Web Analytics

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধু স্লোগান, মিছিল ও মিটিংয়ের মাধ্যমে কোনো জাতি গড়ে উঠতে পারে না। রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সংগঠনের আয়োজিত দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও শিক্ষা কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় অনার্স-মাস্টার্স শেষে কর্মসংস্থানের নিশ্চয়তা নেই।

তিনি বলেন, উন্নত দেশগুলোর উচ্চশিক্ষা ব্যবস্থা শিল্পমুখী এবং নতুন বিভাগ চালুর আগে শিল্পখাতে কর্মসংস্থানের নিশ্চয়তা নিশ্চিত করা হয়। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের সুযোগ পায়। তিনি আরও জানান, বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি রেমিট্যান্স হলেও এর বড় অংশ হুন্ডির মাধ্যমে আসায় সরকার পূর্ণ সুবিধা পায় না।

তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর আহ্বান জানান, বিশেষ করে এআই, চ্যাটজিপিটি, জেমিনি, পাইথন ও সি++ শেখানোর ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।