Web Analytics

বাংলা লোকসংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার পথিকৃৎ এবং ‘লোকগানের সম্রাট’ হিসেবে বর্ণিত কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার, ২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর কালজয়ী গান পরিবেশিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মিজ্ ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক ছিলেন গবেষক ও সংগীতশিল্পী অধ্যাপক ড. নাশিদ কামাল। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন যুগ্মসচিব এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. হারুন-অর-রশীদ।

সাংস্কৃতিক পর্বে রেজাউল করিম লিমন, রাহাত আরা গীতি, নোশীন লায়লা ও সালাউদ্দিন আহমদ গান পরিবেশন করেন। অধ্যাপক ড. নাশিদ কামাল পরিবেশন করেন ‘ওকি গাড়িয়াল ভাই’। শেষ পর্বে আব্বাসউদ্দীন সংগীত একাডেমির শিল্পীরা সমবেত কণ্ঠে দুটি গান পরিবেশন করেন। সবার জন্য উন্মুক্ত সুফি ও লোকসংগীতের সন্ধ্যায় বহু সংগীতপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।