Web Analytics

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতকে কোনো স্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না। টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজ আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে তিনি বলেন, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনের পর ট্রাম্প প্রশাসন অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে মনোযোগ দেবে।

বিদেশে ব্যয়বহুল যুদ্ধে জড়ানো বন্ধের প্রতিশ্রুতি প্রশাসন পূরণ করেছে কি না—এক রিপাবলিকান ভোটারের এমন প্রশ্নের জবাবে ভ্যান্স এ বক্তব্য দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ নিয়ে মানুষের হতাশা তিনি বোঝেন। ইরাক যুদ্ধে নিজের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তিনি স্মরণ করেন।

ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র গত সাত মাস ধরে কোনো না কোনোভাবে ইরানের সঙ্গে জড়িত এবং ৪৭ বছর ধরে দেশটির সঙ্গে মোকাবিলা করছে। তাঁর মতে, দীর্ঘস্থায়ী সামরিক হস্তক্ষেপের বিরোধিতা মানে সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা নয়। প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করা যেতে পারে, তবে বিদেশে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়া উচিত নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।