Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে। বুধবার গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন। নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে সন্তানদের খেলাধুলার সুযোগ দিতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা, শিক্ষক এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।