Web Analytics

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হন। সেখানে খামেনির কফিনের পাশে আরও চারটি কফিন রাখা হয়, যার মধ্যে একটি ছোট কফিনে ছিল তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানির মরদেহ। খবর সিএনএনের।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। অন্য কফিনগুলোতে ছিলেন তার মেয়ের জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সৈয়দা বুশরা হোসেইনি খামেনি এবং পুত্রবধূ ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল। সব কফিন ইরানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল এবং ছোট কফিনের সামনে শিশুকন্যার একটি ছবি রাখা হয়।

এই শোকানুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতি ইরানের রাজনৈতিক পরিবারটির গভীর ক্ষতির প্রতিফলন ঘটায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।