বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার পাঠানো বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে চীনের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান। তিনি ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়ানোর কথাও বলেন।
শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতেও তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ পরস্পরকে সম্মান করেছে, সমতার ভিত্তিতে আচরণ করেছে এবং নিজ নিজ স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা করেছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে বঙ্গভবনে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সুপ্রিম কোর্টের কার্যক্রম ও বিচারাঙ্গনের চ্যালেঞ্জ তুলে ধরেন। সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াও রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বৈশ্বিক জ্বালানি সংকটে সৌদি সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য মিনার গোসলখানা ও শৌচাগার সুবিধা উন্নয়নের আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।