Web Analytics

ময়মনসিংহে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রঘুরামপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বওলা গ্রামের রাবিয়া খাতুন (৬৫) ও হিরনপুর গ্রামের ১৭ মাসের শিশু তৌফিক নিহত হয়। শিশুটির মা খাদিজা (৩২) ও মাহেন্দ্রর চালক মাহবুব গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।