Web Analytics

কায়রোয় আফ্রিকান কাপ অব নেশনস বাছাইপর্বে মালাবিকে ৫-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করে মিসর জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মোহামেদ সালাহ। শেষ দিকে করা দুই গোলে জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭০-এ। তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক ও কোচ হোসাম হাসানকে, যার গোলসংখ্যা ছিল ৬৮।

প্রথমার্ধেই নাসের মাহের, ওমর মারমুশ ও মোহামেদ হানির গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক মিসর। ৮৪ মিনিটে দূরের পোস্টে হেডে গোল করে হোসাম হাসানের রেকর্ড ভাঙেন সালাহ। পরে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

গত সপ্তাহে মিসরের কোচের দায়িত্ব হারিয়েছেন হোসাম হাসান। তাঁর জায়গায় দায়িত্ব নেওয়া আলি মাহেরের শুরু হয়েছে বড় জয়ে। এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে উঠেছে মিসর। ২০০৩ সালের জুনের পর প্রথমবার টানা দুটি আফ্রিকান বাছাই ম্যাচে পাঁচ বা তার বেশি গোল করল দলটি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।