Web Analytics

ইরান দাবি করেছে, তারা সোমবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে এবং একই সঙ্গে একটি মার্কিন নৌজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানি সেনাবাহিনী বলেছে এসব হামলায় যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি ট্যাংক, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি টাওয়ার ও গোলাবারুদ ডিপো লক্ষ্য করা হয়েছে।

ইরানি সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তারা আরও দাবি করেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনী একটি মার্কিন ‘শত্রু জাহাজ’ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে এসব হামলার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে সিএনএন জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।