Web Analytics

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ নিকাহ রেজিস্ট্রারদের অধিকার ও কর্ম-অধিক্ষেত্র সুরক্ষায় পাঁচ দফা দাবি জানিয়েছে। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা একই ইউনিয়ন পরিষদ এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রার বা কাজী নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি তোলেন।

সংগঠনটি বর্তমান রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও অধিকার বহাল রাখা এবং একজনের স্থলে একাধিক রেজিস্ট্রার নিয়োগের বিধান না করার দাবি করে। মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধন কমিটিতে সারাদেশের রেজিস্ট্রারদের পক্ষ থেকে অন্তত দুজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধি অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়। নিয়োগে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং নিবন্ধন বিষয়ে দক্ষতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

তারা বিয়ে নিবন্ধন ফি প্রতি হাজারে ১৪ টাকা থেকে ২০ টাকা এবং পাঁচ লাখ টাকার পরের প্রতি লাখে ১০০ টাকা থেকে ৩০০ টাকা করার প্রস্তাব দেয়। তালাক নিবন্ধন ফি ২ হাজার টাকা, বিয়ের নকল ফি ২০০ টাকা এবং কমিশন ফি ৫০০ টাকা নির্ধারণের দাবিও জানানো হয়। সোমবার ৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।