Web Analytics

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকটি কখন বা কোথায় হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

দুর্যোগের পর এখনো বেশ কয়েকজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে চীনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের খুঁজে বের করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপক উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন শি জিনপিং। উদ্ধার কার্যক্রম পরিকল্পিত ও বৈজ্ঞানিক উপায়ে পরিচালনার ওপরও তিনি জোর দিয়েছেন।

দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকাজে প্রয়োজনীয় নিরাপত্তা এবং সমন্বয় নিশ্চিত করার কথাও বলা হয়েছে। সিনহুয়ার তথ্য অনুযায়ী, বন্যাকবলিত নেপালকে জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করেও কাজ করবে বেইজিং।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।