Web Analytics

বাংলাদেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৮ লাখ ৪৫ হাজার ৬০৩টি আসন ফাঁকা থাকার আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি ভর্তিযোগ্য আসনের বিপরীতে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। উত্তীর্ণ সবাই ভর্তি হলেও ৫৬ শতাংশের বেশি আসন পূরণ হবে না।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থী। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। শনিবার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, মোট আসন ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার বড় ব্যবধানের কারণে অর্ধেকের বেশি আসন ফাঁকা থেকে যাবে।

ইউজিসির হিসাবে পাবলিক বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৬১ প্রতিষ্ঠানে আসন ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি এবং ১০৭টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৪ লাখ ১০ হাজার। এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ বলেন, কম পাসের হার সব বিশ্ববিদ্যালয়কে প্রভাবিত করবে। তাঁর মতে, বড় ও নামকরা বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার মাধ্যমে আসন পূরণ হলেও মাঝারি, ছোট ও নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংকট দেখা দিতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।