Web Analytics

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র আবারও ইরানে সর্বোচ্চসংখ্যক হামলা চালাবে। শুক্রবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও জানান, সংঘাতের গতি ও সময় নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

একই সংবাদ সম্মেলনে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, আজ হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন। এই ঘোষণার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে, যুক্তরাষ্ট্র ইরানে আরও তীব্র সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

তবে সংবাদ সম্মেলনে হামলার নির্দিষ্ট সময়সূচি বা কৌশলগত বিবরণ প্রকাশ করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।