Web Analytics

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করেন, যদি বিশ্ব পরিস্থিতি এমনই থাকে, তবে দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে। পাশাপাশি নতুন কোনো সিন্ডিকেট গঠনের সুযোগ যেন না থাকে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দুর্যোগপূর্ণ এই সময়ে দেশের কোথাও থেকে যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।