Web Analytics

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের জানাজার আগে সংসদ সদস্য আব্দুল আজিজ বক্তব্য দিতে উঠলে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে এ ঘটনায় জানাজার মাঠে উত্তেজনা তৈরি হয়।

আব্দুল আজিজ উপস্থিতদের তাঁর কথা শোনার অনুরোধ জানানোর পরই স্লোগান শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত দেখে তিনি বক্তব্য বন্ধ করেন। পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। এরপর শাকিলের পরিবারকে নিজের পক্ষ থেকে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন আব্দুল আজিজ।

ঘোষণার পর আবার উত্তেজনা সৃষ্টি হলে হুইপ দুলু মাইক হাতে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। জানাজা শেষে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে জানা গেছে। পরে চাঁচকৈড় বাজারের সুপারিহাট রোডে রাসেলের রাশ আরবানী মেগা শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শাকিল হত্যা মামলায় আব্দুল আজিজের ছেলে মিন্টুকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।