অর্থনৈতিক মন্দা, ঋণের বোঝা ও মুদ্রাস্ফীতির চাপে থাকা পাকিস্তান যুক্তরাষ্ট্রে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে ১৩ লাখ ডলারের একটি লবিং চুক্তি করেছে। এনডিটিভির প্রাপ্ত নথি অনুযায়ী, গত ১ মে ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাস ‘আরউইন গ্রেভস স্ট্র্যাটেজি গ্রুপ এলএলসি’র সঙ্গে দুই বছর মেয়াদি এই চুক্তি সই করে। এই প্রচারণার লক্ষ্য মার্কিন নীতিনির্ধারকদের প্রভাবিত করা এবং দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন নীতিতে পাকিস্তানের অবস্থান শক্তিশালী করা। ফার্মটি কংগ্রেসের কমিটি, প্রভাবশালী ককাস, নীতি বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের লক্ষ্য করে পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনে অংশীদার হিসেবে উপস্থাপন করবে এবং খনিজ, আইটি, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ উৎসাহিত করবে।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, অভ্যন্তরীণ সংকটের কারণে এই ভাবমূর্তি পুনরুদ্ধার কঠিন হবে। বেলুচিস্তানে গুম, সামরিক বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাকিস্তান দীর্ঘদিন আন্তর্জাতিক নজরদারিতে রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশে বাধা এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের বিষয়গুলো বারবার সামনে এনেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।