Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং বা স্টেন্ট পরানো হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

একই দিন এর আগে ওই হাসপাতালে করা এনজিওগ্রামে তাঁর হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে দুটি ব্লকে স্টেন্ট বসানো হয়। বাকি ব্লকটি ডায়ালেশন পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে, যেখানে বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা হয়।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল চিকিৎসা কার্যক্রমটি সম্পন্ন করেন। দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশে চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।