Web Analytics

দক্ষিণ লেবাননের বিনত জেবাইলে সামরিক অভিযানের সময় মুখোমুখি সংঘর্ষে তিন ইসরাইলি সেনা আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানায়, ৬৭৯তম ব্রিগেডের একটি ইউনিট একটি ভবনে প্রবেশ করলে বন্দুকধারীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। পরে ইসরাইলি যুদ্ধবিমান ওই ভবনে বিমান হামলা চালায় এবং তল্লাশি অভিযান পরিচালনা করে, তবে হামলাকারীর অবস্থান শনাক্ত করা যায়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কাঠামো ও আঞ্চলিক সমঝোতা থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগে আইতা আল-শাবে বিস্ফোরক হামলায় দুই রিজার্ভ সেনা আহত হন এবং দেইর সেরিয়ানে এক হিজবুল্লাহ যোদ্ধার হামলায় ইসরাইলি এক ক্যাপ্টেন নিহত হন।

ইসরাইলের চ্যানেল ১২-এর তথ্যমতে, ২০২৬ সালের ১৭ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত ইসরাইলি বাহিনী লেবাননে ৬৩৭টি সামরিক অভিযান চালিয়েছে, যার মধ্যে ৪৪০টি ‘ইয়েলো লাইন’-এর ভেতরে এবং ১৮৭টি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।