Web Analytics

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ডেঙ্গু নির্মূল এবং দখলমুক্ত ফুটপাত জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও প্রতিরোধে ডিএনসিসি আয়োজিত ‘বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক বলেন, ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর গড়তে গত তিন মাস ধরে পরিচ্ছন্নতা অভিযান, ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসে ডিএনসিসি এলাকাকে পুরোপুরি ডেঙ্গুমুক্ত করার কথা জানান তিনি। এ কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা চেয়ে খোলা চিঠি স্থানীয় প্রতিনিধি ও আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে বিতরণের কথাও বলেন।

মেট্রোরেলের পিলার থেকে ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ দিয়ে তিনি কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আর নোটিশ নয়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদের কথা জানান। অনুষ্ঠানের পর বিশেষ ডাস্টবিন উদ্বোধন, র‌্যালি এবং মিরপুর-১০ ফলপট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।