Web Analytics

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়ে ইতিবাচক মন্তব্যের পর বাজারে এই পতন দেখা গেছে। রয়টার্স জানায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৮ সেন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ৭১ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে ৬৮ ডলার ৫৮ সেন্টে বিক্রি হচ্ছে। মার্চের পর এটাই উভয় বেঞ্চমার্কের সর্বনিম্ন সমাপনী মূল্য।

বাজার বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্য এই দরপতনের মূল কারণ। তারা জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ভালোভাবে এগোচ্ছে, যা ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাসের ইঙ্গিত দেয়।

এই ইতিবাচক সংকেত বিনিয়োগকারীদের সরবরাহ নিয়ে উদ্বেগ কমিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে দ্রুত মূল্যপতন ঘটিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।