Web Analytics

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের গরু নিলামে কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. জীবন মিয়ার বিরুদ্ধে। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি ৫৫ হাজার টাকায় গরুটি কিনলেও তিনি নিলামের নিয়ম অনুযায়ী তাৎক্ষণিক অর্থ পরিশোধ করেননি। মসজিদ কর্তৃপক্ষ জানায়, একাধিকবার টাকা আদায়ের চেষ্টা ব্যর্থ হয় এবং টাকা চাইলে হুমকি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবন মিয়া নিজেকে কিশোরগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করেন, তবে পৌর বিএনপির সভাপতি জানান, ওই কমিটি বিলুপ্ত। এদিকে নিলাম অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে চার সাংবাদিকের ওপর জীবন মিয়ার নেতৃত্বে হামলা হয়। আহত সাংবাদিকরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পুলিশ জীবন মিয়া ও মনা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।