Web Analytics

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। মদিনায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ।

পূর্বাভাসের আওতায় রয়েছে মক্কা, মদিনা, হাইল, কাসিম, নর্দার্ন বর্ডারস, জাজান, আসির ও আল-বাহা। কিছু এলাকায় ধুলিঝড়ে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসতে পারে। মদিনায় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ৭০টি অ্যাম্বুলেন্স দল ও সহায়ক যান প্রস্তুত রেখেছে। মসজিদে নববী ও কেন্দ্রীয় এলাকার স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স দলও প্রস্তুত রাখা হয়েছে।

কর্তৃপক্ষ বৃষ্টির সময় উপত্যকা, পানিপ্রবাহের পথ ও জলাবদ্ধ এলাকায় না যেতে এবং প্রবাহিত পানির মধ্য দিয়ে রাস্তা পার না হতে বলেছে। জরুরি চিকিৎসাসেবার জন্য ৯৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এনসিএমের মুখপাত্র হুসেইন আল-কাহতানি জানান, সোমবার ও মঙ্গলবার দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। শনিবার জেদ্দা ও রাবিগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।