Web Analytics

গাজীপুরের টঙ্গী রেলওয়ে আউটার সিগন্যালে জামালপুর এক্সপ্রেস ট্রেনে গণছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বনমালা আউটার সিগন্যালে ট্রেনটি থামলে ১০ থেকে ১৫ জন সশস্ত্র ছিনতাইকারী ট্রেনে উঠে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা, ঘড়ি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। বাধা দিলে কয়েকজন যাত্রী ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর আলম হোসেন জানান, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, টঙ্গী রেলওয়ে আউটার সিগন্যাল এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।