Web Analytics

তীব্র জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি। আইডিবি চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের আগামী ২ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসছেন। তাঁর সফরকালে জ্বালানি খাতে বড় বিনিয়োগ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আইডিবি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্র।

সফরে আইডিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক করবেন। এ সময় ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পে ১৪৩ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিও সই হতে পারে। গত ৬ জুলাই পেট্রোলিয়াম, এলএনজি ও সার আমদানিতে সহায়তার জন্য ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের সঙ্গে ৩.৩ বিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি করে বাংলাদেশ।

বিপিসির তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদার ৯৫ শতাংশ আমদানিনির্ভর। এর মধ্যে ১৫ লাখ টন অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারিতে শোধনের জন্য আনা হয়। শোধনাগারটি সাধারণত দিনে সাড়ে চার হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন করলেও সংকটের কারণে বর্তমানে তা কমানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।