Web Analytics

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে একটি টিনশেড কালি তৈরির কারখানায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সকাল ১১টা ৩৮ মিনিটে খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ১১টা ৫৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে সিদ্দিকবাজার ও খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট যোগ দেয়, ফলে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিনশেড কাঠামো ও ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এবং আগুন লাগার কারণও জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।