Web Analytics

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস শীত আসার আগে গাজার বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয় উপকরণ, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনসামগ্রী পৌঁছাতে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বন্যাপ্রবণ এলাকায় থাকা মানুষের জীবন ঝুঁকিতে থাকার সতর্কতা দেন।

তেদরোসের মতে, গাজায় আনুমানিক ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন। তাঁদের মধ্যে ৪ লাখ মানুষ অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছেন। অনেকের জন্য একটি তাঁবুই এখন শেষ আশ্রয়; সেটি হারালে তাঁরা ঠান্ডা, দূষিত পানি ও রোগের ঝুঁকিতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বেন বলে তিনি বলেন।

তিনি বলেন, বন্যার কারণে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় চিকিৎসাসেবা পাওয়াও আরও কঠিন হয়ে পড়েছে। কঠিন শীত সামনে রেখে গাজার বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য জরুরি আশ্রয়, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশনসামগ্রী সরবরাহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন ডব্লিউএইচও প্রধান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।