বাংলাদেশ সেনাবাহিনীর লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার হত্যার ঘটনায় কক্সবাজারের চকরিয়ায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর সিদ্দিকী। বুধবার দুপুরে ঘোষিত এই রায়ে আরও পাঁচজনকে যাবজ্জীবন এবং চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোট ১৮ আসামির মধ্যে পাঁচজনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন মোরশেদ আলম পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ৫২ জন এবং অস্ত্র মামলায় ৪৬ জন সাক্ষী উপস্থাপন করে। আসামিপক্ষ সাতজন সাফাই সাক্ষী দেয়। রাষ্ট্রপক্ষ জানায়, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে পক্ষপাতহীনভাবে রায় দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে চকরিয়ার পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার।
২০২৫ সালের জানুয়ারিতে হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা দুই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। মোট ১৮ জনকে অভিযুক্ত করা হয়, যাদের মধ্যে ছয়জন রায় ঘোষণার সময়ও পলাতক ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।