Web Analytics

দিল্লির প্রায় ১৫০ বছরের পুরোনো রেসকোর্স মসজিদে নামাজ আদায়ের অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করেছে দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার মসজিদটি রক্ষার আবেদনের শুনানিতে আদালত মুসল্লিদের প্রবেশাধিকার নিশ্চিত করার কোনো নির্দেশ দেননি। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দিল্লি ওয়াকফ বোর্ডের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদের বিরুদ্ধে কোনো উচ্ছেদ বা বলপ্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

কেন্দ্রের আইনজীবী আশিস দীক্ষিত আদালতকে জানান, ওয়াকফ বোর্ডের আবেদন চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা হবে। মামলার পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর। সরকারি পক্ষের দাবি, উচ্ছেদ অভিযানের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার একটি মন্দিরে বাইরের লোকজনের প্রবেশ সীমিত রাখার পাশাপাশি মসজিদেও বহিরাগতদের প্রবেশ বন্ধ রাখা প্রয়োজন।

আবেদনকারীর আইনজীবী এম সুফিয়ান সিদ্দিকী বলেন, উচ্ছেদ অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে এবং এ বিষয়ে ছবি আদালতে দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, ৭ অক্টোবর মসজিদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়; পরে প্রবেশপথেও বিধিনিষেধ আরোপ করা হয়। ১৯৭৭ সালে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসেবে নিবন্ধিত মসজিদটি ২০০৯ সালে দ্বিতীয় শ্রেণির ঐতিহ্যবাহী স্থাপনার স্বীকৃতি পায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।