Web Analytics

বাংলাদেশে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারির পরিবর্তে ১৪ মার্চ শুরু হবে এবং চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ৭ জানুয়ারি পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তের ভিত্তিতে পরীক্ষার একটি প্রাথমিক সময়সূচিও প্রকাশ করা হয়েছিল।

পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতিসহ নানা বিষয় বিবেচনা করে সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। পরে প্রায় দুই মাস পিছিয়ে ১৪ মার্চ পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষার সময়সূচি আজই প্রকাশ করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।