Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তত আট নেতা পুলিশের সুরক্ষামূলক হেফাজতে রয়েছেন বলে সোমবার জানিয়েছে পুলিশ। রোববার প্রদেশটির সরকার ভেঙে দেওয়ার পর এই তথ্য জানানো হয়।

পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে খাইবার পাখতুনখোয়া বিধানসভার স্পিকার বাবর সেলিম সোয়াতি এবং পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবরও রয়েছেন। প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রোববার খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করা হয়। জিও নিউজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে হেফাজতে থাকা অন্য নেতাদের পরিচয় বা তাদের সুরক্ষামূলক হেফাজতে নেওয়ার পরিস্থিতি সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।