Web Analytics

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফার পরীক্ষামূলক সংযোগে টানা প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময়ে ইউনিটটি প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ দেয়। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬ লাখ টাকা। মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনায় প্রথম ইউনিটটি দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়। জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহের পরিকল্পনা থাকলেও তা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে চলেছে। প্রকল্পসংশ্লিষ্টরা একে কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

সরবরাহ কার্যক্রম শেষ হওয়ার পর প্রথম ইউনিটকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। পরীক্ষামূলক পরিচালনায় সংগৃহীত অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ হবে। দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।