Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের ঘালিবাফ সতর্ক করেছেন যে, লেবাননে ইসরাইলি আগ্রাসন ও হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়া স্থগিত করা হবে। সোমবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন।

ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি বলেন, লেবাননে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধযজ্ঞ চলতে থাকলে ইরান শুধু আলোচনা স্থগিত করবে না, বরং তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে। তিনি পোস্টের শেষে প্রতিরোধ, মাতৃভূমি রক্ষা ও ইরান-লেবানন জনগণের ভ্রাতৃত্বের দীর্ঘজীবী কামনা করেন।

আল-জাজিরা সূত্রে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন পরিস্থিতির সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সংলাপের সম্পর্ক স্পষ্ট করে দিয়েছে তেহরান, যা আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।