বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সদ্য সমাপ্ত অর্থবছরে (জুলাই–জুন) বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ ডলার, আগের বছরের ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলারের তুলনায় ৫২৩ কোটি ৩০ লাখ ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধির ফলে প্রবাসীরা আগের তুলনায় বেশি বৈধ চ্যানেল ব্যবহার করেছেন।
অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স কিছুটা কমে ২৮০ কোটি ৬ লাখ ডলারে দাঁড়ালেও ১১টি ব্যাংকের তথ্য অন্তর্ভুক্ত না হওয়ায় চূড়ান্ত হিসাবে এ অঙ্ক বাড়তে পারে। রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, আর আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।