Web Analytics

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আটটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং তাদের মাঠে কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চূড়ান্ত প্রার্থীরা হলেন—ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম, চট্টগ্রামে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, খুলনায় মাহফুজুর রহমান, রংপুরে এটিএম আজম খান, নারায়ণগঞ্জে আবদুল জব্বার এবং গাজীপুরে হাফিজুর রহমান। বৈঠকে ২০২৫ সালের সাংগঠনিক প্রতিবেদন পর্যালোচনা ও রাজনৈতিক, সংসদীয় এবং স্থানীয় নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

দলের প্রচার বিভাগ জানায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত ইস্যু, প্রস্তাবিত ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট এবং ১১ দলীয় ঐক্যের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।