Web Analytics

চীনা স্বার্থে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ফিজিভিত্তিক ঝাও ফুগাংকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ফিজির রাজধানী সুভায় ওভারসিজ চাইনিজ সার্ভিস সেন্টারের পরিচালক ঝাও সরকারি পদ ব্যবহার করে ফিজির নাগরিকদের ঘুস দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি চীনা সরকারি, ব্যবসায়িক ও অপরাধী স্বার্থ এগিয়ে নিতে এ কাজ করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ঝাওয়ের কর্মকাণ্ডকে ‘গুরুতর দুর্নীতি’ হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে, এতে ফিজিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে ঝাও ও তাঁর নিকট পরিবারের সদস্যরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন। সুভায় মার্কিন দূতাবাস বলেছে, তাঁর কর্মকাণ্ড চীনা সরকারি, ব্যবসায়িক ও অপরাধী পক্ষের ‘ক্ষতিকর বিদেশি প্রভাব’ বিস্তারের সুযোগ তৈরি করেছে।

দূতাবাসের ভাষ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্পর্ক থাকা অপরাধীদের তৎপরতার ধারাবাহিক প্রবণতা রয়েছে। বেইজিং বলেছে, ওভারসিজ চাইনিজ সার্ভিস সেন্টার বিদেশে চীনা নাগরিকদের প্রশাসনিক সহায়তা দেয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব কেন্দ্র বিদেশে চীনা স্বার্থ এগিয়ে নেওয়া ও ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করার আড়াল হিসেবে ব্যবহৃত হয়। ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন দুই প্রশান্ত মহাসাগরীয় নেতার বিরুদ্ধে একই ধরনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।