Web Analytics

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বুধবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায়, দুই নেতা যুদ্ধবিরতি ও বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এরদোয়ান এই যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সংঘাতময় ৪০ দিনের পর দুই সপ্তাহের এই বিরতি স্থায়ী শান্তিচুক্তির দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।

তিনি এই সময়কে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর জোর দেন এবং প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন। এরদোয়ান আরও জানান, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টায় তুরস্ক তার সমর্থন জোরদার করবে। ট্রাম্প মঙ্গলবার ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে জানান, তেহরান আলোচনার জন্য একটি ১০ দফা প্রস্তাব দিয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় দেওয়া এই প্রস্তাবে আগ্রাসন বন্ধ, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্বীকৃতি এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।