Web Analytics

২০২৪ সালের ১০ জুলাই সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালিত হয়। রেল, সড়ক ও মহাসড়ক অবরোধের ফলে রাজধানী ঢাকা কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই দিনে সরকারি চাকরির ৯ম থেকে ১৩তম গ্রেডে কোটার বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে আপিল বিভাগ স্থিতাবস্থার আদেশ দেয়। তবে আদালতের এই নির্দেশের পরও আন্দোলন থামেনি; বরং নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা শাহবাগ, ফার্মগেট, মহাখালীসহ ঢাকার ১৮টি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ গড়ে তোলে। দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে, অন্তত ২২টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়। ঢাকার বাইরে কুমিল্লা, খুলনা, বরিশাল, রংপুরসহ বিভিন্ন জেলায়ও অবরোধ হয়।

আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সারজিস আলম জানান, তাদের একমাত্র দাবি সব গ্রেডে কোটা বাতিল করে সর্বোচ্চ পাঁচ শতাংশ সীমা রেখে সংসদে আইন পাস করা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আদালতের চূড়ান্ত শুনানি আগস্টের প্রথম সপ্তাহে হবে উল্লেখ করে ততদিন দুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি বন্ধের আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।