Web Analytics

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার আহ্বান জানালেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। চলমান যুদ্ধের একমাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। ইরনার তথ্য অনুযায়ী, ইরানের বিভিন্ন গণমাধ্যমেও তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ১৫ দফা তালিকার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরছে এবং যুদ্ধে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা আলোচনার মাধ্যমে আদায়ের চেষ্টা করছে। তিনি আরও জানান, ইরানি বাহিনী মার্কিন সেনাদের স্থল অভিযানের অপেক্ষায় আছে এবং তাদের ওপর গোলাবর্ষণের প্রস্তুতি নিয়েছে। আত্মসমর্পণ প্রসঙ্গে আরবিতে তিনি বলেন, ইরানের বার্তা স্পষ্ট—অপমান মেনে নেওয়া হবে না।

এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।