সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়ালচাপায় মোহাম্মদ ইউসুফ (২৪) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগ উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে। মাত্র চার মাস আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরব গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের সুপারভাইজার মোহাম্মদ হাসিব জানান, ইউসুফ স্থানীয় এক সৌদি নাগরিকের নবনির্মিত বাড়িতে ইলেকট্রিক্যাল কাজের জন্য দেয়াল ভাঙছিলেন। এ সময় হঠাৎ পুরো দেয়ালটি তার ওপর ধসে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইউসুফের লাশ দাম্মাম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।