Web Analytics

গত ৫ নভেম্বর বিকেলে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শোক প্রকাশ করেন।

পরওয়ার বলেন, মানবপাচারবিরোধী অভিযানে নিয়োজিত একজন সাহসী সেনাসদস্যের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তিনি নিহত সেনাসদস্যের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ঘটনায় আহত ও উদ্ধারকৃত ব্যক্তিদের সুচিকিৎসা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মানবপাচারকে জঘন্য অপরাধ উল্লেখ করে তিনি এ চক্রের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি ও নেপথ্যের পৃষ্ঠপোষকদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। দুর্গম পাহাড়ি ও সীমান্ত এলাকায় কঠোর, কার্যকর ও সমন্বিত অভিযান এবং তিতাস শেখের মৃত্যুর সুনির্দিষ্ট ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তিনি। সরকারকে মানবপাচার ও সন্ত্রাসবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতি নেওয়ার আহ্বান জানান পরওয়ার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।