Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় ৫২ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। অভিযানে রাজধানীর বিভিন্ন থানার পুলিশ অংশ নেয়।

ডিএমপি জানায়, কোতোয়ালি, ডেমরা, মোহাম্মদপুর, তেজগাঁও, হাজারীবাগ, বাড্ডা, পল্টন, আদাবর, বংশাল, চকবাজার, কলাবাগান, যাত্রাবাড়ী, রামপুরা, গেন্ডারিয়া, দারুস-সালাম, শিল্পাঞ্চল, শাহবাগ, ওয়ারী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে। এর মধ্যে হাজারীবাগ থানা ১২ জন, মোহাম্মদপুর ছয়জন, যাত্রাবাড়ী আটজন ও শাহবাগ থানা পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর এই অভিযান রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।