Web Analytics

ক্যানসার গবেষণা, শিক্ষা ও চিকিৎসাপ্রযুক্তি শক্তিশালী করতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে রোববার আয়োজিত গোলটেবিল বৈঠকে এ সুপারিশ করা হয়। ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগটি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম যৌথভাবে বৈঠকটির আয়োজন করে।

বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী বলেন, ক্যানসার শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবায় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আরও শক্তিশালী করতে উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা, দক্ষ জনবল, ক্লিনিক্যাল ট্রায়াল ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বক্তাদের মতে, প্রস্তাবিত ইনস্টিটিউট সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার, স্নাতকোত্তর শিক্ষা ও গবেষণা সম্প্রসারণ এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের সুযোগ তৈরি করতে পারে।

অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণ, এইচপিভি টিকাদান, জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং এবং জনসচেতনতার ওপর জোর দেন। জাতীয় পরিকল্পনা, গবেষণা ও চিকিৎসাসেবা সম্প্রসারণে নির্ভরযোগ্য তথ্যের জন্য জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধনব্যবস্থা গড়ার আহ্বান জানানো হয়। আলোচনায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ফিজিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন চিকিৎসাপ্রযুক্তি ও ক্লিনিক্যাল ট্রায়ালে যৌথ উদ্যোগের সম্ভাবনাও উঠে আসে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।