Web Analytics

ইরানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার সকালে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, ভূমিকম্পটি সারগাজের কাছে হরমুজগান ও কারমান প্রদেশে অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ফিলিপাইনে এক দিন আগে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এতে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। সকসারজেন অঞ্চলে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩১টি লাশ, এবং এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে ফিলিপাইনের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ভয়াবহতা দেখা গেছে, যখন স্থানীয় সময় সকালে মানুষ কর্মক্ষেত্রে ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।