Web Analytics

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশে বাধাকে সংবিধানবিরোধী বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। ১২ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ল’রিপোর্টার্স ফোরামের অবস্থান কর্মসূচিতে তারা প্রধান বিচারপতির কাছে অবিলম্বে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। এতে বিচারাধীন মামলার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ বাধাগ্রস্ত হচ্ছে। সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর বলেন, প্রকাশ্য আদালতে বিচার পরিচালনা সাংবিধানিক বাধ্যবাধকতা এবং তথ্যের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ সমাবেশে অধিকার আদায় না হলে তারা রাজপথে নামবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনও প্রবেশে বাধা প্রত্যাহারের দাবি জানান। এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিন বলেন, দাবি মানা না হলে শিগগিরই আপিল বিভাগের বিচারকক্ষে প্রবেশের কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।