Web Analytics

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন। বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষার্থীর বাবা উসাইমং মারমা মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর বিকেলে পর্যাপ্ত তথ্য না থাকায় আবেদনটি খারিজের আদেশ দেন। আদালতের সহকারী পেশকার শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ২১ জুলাই আসামিদের তত্ত্বাবধানে থাকা ত্রুটিযুক্ত এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে ২৮ জন শিক্ষার্থীসহ ৩৫ জন নিহত এবং ১৭২ জন আহত হন। অভিযোগে বলা হয়, ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয় এবং অনেক শিক্ষার্থী হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।

দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন। আদালতের এই সিদ্ধান্তে মামলাটি আর এগোবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।