Web Analytics

চট্টগ্রাম মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় প্রধান আসামি মো. আবির মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে। বুধবার বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং তারা আদালতের সর্বোচ্চ শাস্তিতে সন্তোষ প্রকাশ করেছেন।

২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আয়াত নিখোঁজ হয়। তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পারে, পরিবারের পরিচিত ও ভাড়াটিয়া আবির মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ খণ্ড-বিখণ্ড করে সাগরপাড় ও খালের পাশে ফেলে দেন। ২০২২ সালের ২৫ নভেম্বর আদালতে দেওয়া জবানবন্দিতে আবির হত্যার কথা স্বীকার করেন।

২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআই পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে আবির ও ১৭ বছর বয়সী এক সহযোগীকে আসামি করা হয়। কিশোর আসামির বিচার শিশু আদালতে চলছে, আর আবির বর্তমানে কারাগারে রয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।